আমরা যে তথ্য সংগ্রহ করি
অর্ডার করার সময় আপনি ফোন, WhatsApp বা Messenger-এর মাধ্যমে আমাদের যে তথ্য দেন, যেমন নাম, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা ও অর্ডারের বিবরণ, শুধু সেগুলোই আমরা সংরক্ষণ করি।
ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না এবং আমরা কোনো কার্ড বা পেমেন্টের তথ্য সংগ্রহ করি না।
তথ্য যেভাবে ব্যবহার করি
- অর্ডার কনফার্ম ও প্রসেস করতে
- পণ্য ডেলিভারি দিতে এবং ডেলিভারির আপডেট জানাতে
- রিটার্ন, এক্সচেঞ্জ বা যেকোনো প্রশ্নে আপনাকে সহায়তা করতে
- আমাদের সেবা ও পণ্যের মান উন্নত করতে
তথ্য শেয়ার করা
আপনার তথ্য আমরা কখনো বিক্রি বা ভাড়া দিই না। শুধু পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ নাম, ফোন নম্বর ও ঠিকানা, আমাদের ডেলিভারি পার্টনারের সাথে শেয়ার করা হয়। আইনগত প্রয়োজনে কর্তৃপক্ষ চাইলে তথ্য দিতে হতে পারে।
ওয়েবসাইট ব্যবহারের পরিসংখ্যান
ওয়েবসাইট উন্নত করার জন্য আমরা কুকি ছাড়া, নাম-পরিচয়হীনভাবে কতজন ভিজিটর এসেছেন এবং কোন পেজ বেশি দেখা হয়েছে, এমন সাধারণ পরিসংখ্যান দেখি। এই তথ্য দিয়ে আপনার ব্যক্তিগত পরিচয় শনাক্ত করা যায় না।
তৃতীয় পক্ষের সেবা
WhatsApp, Messenger বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যোগাযোগ করলে সেই সেবাগুলোর নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য হবে।
আপনার অধিকার
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে তা জানতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে হটলাইন বা ইমেইলে যোগাযোগ করুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।
যোগাযোগ
প্রাইভেসি নিয়ে যেকোনো প্রশ্নে ইমেইল করুন support@24hat.store ঠিকানায় অথবা কল করুন +880 1234-567890 নম্বরে।